শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬,

শিরোনাম :
  • ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
  • ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক

    ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক

    ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লা অংশের মহাসড়কে যানজট ও জনভোগান্তি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ৫ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। লংমার্চ উপলক্ষে কুমিল্লার পদুয়ার বাজার ও চৌদ্দগ্রামে পৃথক পথসভা অনুষ্ঠিত হবে। এসব পথসভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

    মতবিনিময় সভায় লিখিত বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, লংমার্চ ও কুমিল্লার পদুয়ার বাজারের পথসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় পদুয়ার বাজার এলাকায় এবং বেলা ১টায় চৌদ্দগ্রামে পথসভা অনুষ্ঠিত হবে।

    কাজী দ্বীন মোহাম্মদ বলেন, কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, পুলিশ, হাইওয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে। মহাসড়কে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা এবং লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, কুমিল্লা থেকে প্রায় এক হাজার গাড়িতে করে লক্ষাধিক নেতাকর্মী লংমার্চে অংশ নেবেন। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের কারণে মহাসড়কে যাতে যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ জন্য ১১ দলীয় ঐক্যের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করবেন।

    স্বেচ্ছাসেবকেরা যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, অংশগ্রহণকারীদের শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

    সভায় কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান, কুমিল্লা জেলা এবি পার্টির সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা মহানগর এনসিপির সদস্যসচিব মাসুমুল বারী কাউসারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    add